যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদন বন্ধ

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০১:৫৪ এএম

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে একটি কারখানায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন উৎপাদন স্থগিত করা হয়েছে। কারাখানাটিতে কয়েক দিন আগে জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত দেড় লাখ ডোজ নষ্ট হওয়ার পর এই সিদ্ধান্ত নিল দেশটির হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক দুই স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

ম্যারিল্যান্ডভিত্তিক এমারজেন্ট বায়ো সলিউশন কোম্পানি দুর্ঘটনাবশত দুটি ভ্যাকসিনের উপাদান মিশিয়ে ফেলে। এ ঘটনায় ওষুধ নিয়ন্ত্রকদের উৎপাদিত ভ্যাকসিন অনুমোদনে বিলম্ব হয়। এরপর কারখানাটিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন স্থগিত করা হলো। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসন অ্যান্ড জনসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কারখানায় ভ্যাকসিন উৎপাদন তদারকি করার জন্য একটি নতুন টিম গঠনের জন্য।

এমারজেন্টের পক্ষ থেকে এ পরিবর্তনের কথা স্বীকার করা হয়েছে। তারা ভ্যাকসিন ডোজ নষ্ট হওয়ার পূর্ণাঙ্গ দায় নিয়েছে। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বিকল্প উৎপাদন কারখানা খুঁজে পেতে বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত