রাতুল প্রোপার্টিজ লিমিটেডের এমডি নওরীন জাহান মিতুল

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১২:৫১ এএম

দেশের শীর্ষ রিয়েল এস্টেট কোম্পানি রূপায়ণ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন নওরীন জাহান মিতুল। গত রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে তার হাতে যোগদানপত্র তুলে দেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। এর মধ্যে দিয়ে দেশের রিয়েল এস্টেট সেক্টরের সেকেন্ডারি মার্কেটের তিনিই প্রথম নারী ম্যানেজিং ডিরেক্টর হলেন।

নওরীন জাহান মিতুল যোগদানপত্র গ্রহণের সময় অনলাইন ও সরাসরি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, শেয়ারহোল্ডার ডিরেক্টর রোকেয়া বেগম নাসিমা, শেয়ারহোল্ডার ডিরেক্টর সাইফ আলী খান অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান এবং রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী নুর রহমানসহ রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছায় রাতুল প্রোপার্টিজ লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টরকে বরণ করে নেন রূপায়ণ গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের প্রধানরা।

অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী নুর রহমান বলেন, ‘রাতুল প্রোপার্টিজ লিমিটেড দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট মার্কেটে সততার সঙ্গে সেকেন্ডারি বিজনেস পরিচালনা করে আসছে। নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টরের দিকনির্দেশনায় কাস্টমারদের আরও উন্নত সেবার পাশাপাশি নতুন নতুন প্রোডাক্ট ও সার্ভিস চালু করে দেশের সেকেন্ডারি মার্কেটকে আরও সমৃদ্ধ করতে পারব বলে আমরা বিশ্বাস করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত