অগ্নিকান্ডে সালেক টেক্সটাইলের ৬০ কোটি টাকার ক্ষতি

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১২:০৯ এএম

তালিকাভুক্ত মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সালেক টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক্স ইউনিটে অগ্নিকা-ের ঘটনায় কোম্পানিটির প্রায় ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাবসিডিয়ারি কোম্পানির ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে এমন তথ্য জানায় মালেক স্পিনিং মিলস।

মালেক স্পিনিং জানিয়েছে, গত ৪ এপ্রিল সালেক টেক্সটাইলে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কোম্পানিটির যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা অগ্নিবীমার অধীনে রয়েছে। সালেক টেক্সটাইলে অগ্নিকান্ডের পর কোম্পানিটির প্যারেন্ট কোম্পানি মালেক স্পিনিং বিষয়টি এসইসি, ডিএসই ও সিএসইকে জানায়। সালেক স্পিনিংয়ে অগ্নিকা-ের ঘটনায় দুটি ওয়েভিং ফ্যাক্টরির মধ্যে একটির যন্ত্রপাতি, ফ্যাক্টরি শেড, এসি প্লান্টস এবং সুতা ও কাপড় ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৭-৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সালেক টেক্সটাইলের কারখানাটি অগ্নিবীমার অধীনে রয়েছে। প্রসঙ্গত, কোম্পানিটিতে মালেক স্পিনিংয়ের ৯৭ দশমিক ৯ শতাংশ মালিকানা রয়েছে।

মালেক স্পিনিং মিলস জানায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কোম্পানিটি খুব অল্প সময়ের মধ্যে পুনরায় উৎপাদন শুরু করার চেষ্টা করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত