কালকিনিতে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, লুটপাট

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৩:৪২ এএম

মাদারীপুরের কালকিনিতে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে হামলা চালিয়ে অর্ধশতাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় তাদের বাধা দিলে ব্যবসায়ীসহ ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ৮ জনকে আটক করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। গত শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

সরেজমিন, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কেন্দু কাজীর সঙ্গে একই এলাকার সাবেক চেয়ারম্যান মো. ফজলুর গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এর জের ধরে সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুর নেতৃত্বে তার লোকজন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে তোফাজ্জেল হোসেন কেন্দুর পক্ষের লক্ষ্মীপুর বাজারের ব্যবসায়ী মুরাদ কাজী, বাবু লাল, জাহিদ, আইউব আলী ও বাবুলসহ প্রায় অর্ধশতাধিক দোকানপাট কুপিয়ে ভাঙচুর চালায় এবং দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত