ভারতে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১১:৫০ পিএম

ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ জরুরিভাবে চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে একসঙ্গে দুর্যোগ মোকাবিলা করবে। ত্রাণ সাহায্যের মধ্যে রয়েছে পিপিই এবং অন্যান্য মেডিক্যাল সামগ্রী। দ্রুত এই সামগ্রী ভারতে পাঠানো হবে।

করোনায় দিশেহারা ভারতে অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য,  জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। এরই মধ্যে কয়েক দিন আগে জরুরি ভিত্তিতে ৬ শ’র বেশি মেডিকেল ইকুইপমেন্ট, ৪৯৫টি অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটরসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী পাঠিয়েছে ব্রিটিশ সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত