বাউফলে ডায়রিয়ায় আরও একজনের মৃত্যু

আপডেট : ০৫ মে ২০২১, ১২:২৫ এএম

পটুয়াখালীর বাউফলে ডায়রিয়া আক্রান্ত হয়ে পিয়ারা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  এর আগে গত মাসের ১৮ ও ২৫ এপ্রিল উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়।

মৃত পিয়ারা বেগম নওমালা ইউনিয়নের নগরেরহাট এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী। এ নিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট তিন জনের মৃত্যু হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাওসিবুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, ডায়রিয়ায় আক্রান্ত পিয়ারাকে মুমূর্ষু অবস্থায় সোমবার রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসা চলাকালে রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। এর আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৫ এপ্রিল বগা ইউনিয়নের দাউরা ভাংগা গ্রামের জাফর ফরাজীর মেয়ে তানহা (৫ মাস) ও ১৮ এপ্রিল কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের খাদিজা বেগম (২৭) মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত