দুই বছরের জন্য বিসিবির সম্প্রচার সত্ত্ব কিনল বাংলাদেশি এজেন্সি

আপডেট : ১৮ মে ২০২১, ০৯:১৮ এএম

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের আসন্ন তিন ওয়ানডে সিরিজের জন্য মিডিয়া সত্ত্ব পেয়েছে বাংলাদেশের মার্কেটিং এজেন্সি ব্যান টেক। খরবটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।

এই সম্প্রচার সত্ত্বের মূল্য ১৬১.৫ কোটি টাকা (১৯.০৭ মিলিয়ন ডলার)। টাইগারদের সঙ্গে ব্যান টেকের ঘরোয়া সিরিজের সম্প্রচার সত্ত্ব থাকবে ১৮ মে ২০২১ থেকে অক্টোবর ০৫, ২০২৩ সাল পর্যন্ত।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সূচি অনুযায়ী ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি মিলিয়ে এই সময়ের মধ্যে ৯টি ঘরোয়া সিরিজ খেলবে।

ব্যান টেক এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ঘরোয়া সিরিজের টিভি সত্ত্ব কিনেছিল। এবার বিসিবির এই নিলামে অংশ নেওয়া একমাত্র পার্টি তারা।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ’কে বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার নিশ্চিত করেন, ‘ব্যান টেক আগামী দুই বছরের জন্য আমাদের মিডিয়া সত্ত্ব পেয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী তারা (ব্যান টেক) নিলাম শেষ করায় আমরা উচ্ছ্বসিত।’

বিসিবি এর আগে ৬ বছরের জন্য ২০.০২ মিলিয়ন ডলারে তাদের বিশ্বব্যাপী মিডিয়া সত্ত্ব বিক্রি করেছিল গাজী টিভিকে। যা শেষ হয় ২০২০ সালের এপ্রিলে। ব্যান টেক এখন টি স্পোর্টস ও গাজী টিভির সঙ্গে আলোচনা করছে ২৩ মে থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ঘরোয়া সিরিজের টেলিভিশন সত্ত্ব বিক্রির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত