মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে গতকাল সোমবার সকালে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করেছে প্রতিপক্ষ।
আলী হোসেন পক্ষ দাবি করেছে এ হামলায় তাদের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে রোমানকে (১২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোলারচর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার সকালে আধারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সুরুজ মিয়ার তিন ছেলে রমজান, ডালিম ও সাগরের নেতৃত্বে একদল লোক ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলী হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ১২ জন আহত হন।
স্থানীয়রা জানান, আসন্ন ইউপি দুপক্ষের লোকজনই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
