বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমকে অব্যাহতি

আপডেট : ২৬ মে ২০২১, ০১:০০ এএম

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিনকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জসিমকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, স্কুলশিক্ষক এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গত ২১ এপ্রিল জসিম উদ্দিনের বিরুদ্ধে নগরীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর থেকে জসিম পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত