বনানী ক্লাবের সদস্যরা যাতে সহজে বিল ও ফি পরিশোধ করতে পারেন সে লক্ষ্যে সম্প্রতি সিটি ব্যাংকের সঙ্গে ক্লাবটি একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী, বনানী ক্লাবের এক হাজারেরও বেশি সদস্য যেকোনো জায়গা থেকে যেকোনো সময় সিটি ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম সিটিটাচ ব্যবহার করে বিল ও ফি দিতে পারবেন।
সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বনানী ক্লাবের প্রেসিডেন্ট ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুবেল আজিজ এবং সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। সিটি ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস বিভাগের প্রধান জাফরুল হাসান, আইটি বিভাগের প্রধান মোহাম্মদ আনিসুর রহমান এবং বনানী ক্লাবের পরিচালক-অর্থ আবদুল গাফফার মোল্লা, পরিচালক-প্রশাসন মাকিন-উর-রশিদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি
