ফার্মেসি পেমেন্টে বিকাশে ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

আপডেট : ০২ জুন ২০২১, ১১:৫৭ পিএম

দেশের ২০০ ফার্মেসিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী কিনে পেমেন্ট বিকাশে করলেই গ্রাহক পাচ্ছেন ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক মাসে ৫০ টাকা করে দুই মাসে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।

অফারটি চলবে ৩১ জুলাই পর্যন্ত। একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ২৫ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। সর্বোচ্চ ২টি লেনদেন করতে পারবেন প্রতি মাসে।

বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে সরাসরি কিউ আর কোড স্ক্যান করে অথবা অ্যাপের হোম স্ক্রিনের ‘মেক পেমেন্ট’ আইকন থেকে মার্চেন্ট নম্বর টাইপ করে  পেমেন্টের পরিমাণ ও বিকাশ পিন দিয়ে লেনদেনটি সম্পন্ন করা যাবে।

৫ শতাংশ ক্যাশব্যাক অফারের বিস্তারিত এবং এই ক্যাম্পেইনের আওতাভুক্ত ফার্মেসিগুলোর নাম-ঠিকানা জানা যাবে বিকাশের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত