এসআইবিএলে নগদ টাকা তোলা যাবে কিউ আর কোডে

আপডেট : ২২ জুন ২০২১, ০১:৪১ এএম

চেক বই বা ডেবিট কার্ড সঙ্গে না থাকলেও এখন থেকে মোবাইলের মাধ্যমেই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) যেকোনো শাখা থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে কিউ আর কোড স্ক্যান করে। ‘এসআইবিএল নাউ’ অ্যাপে নতুন সন্নিবেশিত সার্ভিসটি গতকাল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী নতুন এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, আইসিটি ডিভিশনের প্রধান মো. সুলতান বাদশা, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, কার্ড ডিভিশনের প্রধান শরিফ আল কাশেম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এসআইবিএল প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানে সবসময় অগ্রগামী। সে লক্ষ্যে এসআইবিএল নাউ অ্যাপে যুক্ত হলো কিউ আর স্ক্যান করে নগদ টাকা উত্তোলন সুবিধা। গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা দিতে এসআইবিএল সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত