এসএমই উদ্যোক্তাদের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মতবিনিময়

আপডেট : ২৭ জুন ২০২১, ০১:১০ এএম

সরকারের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম, টেকসই অর্থায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক কর্মকা-ে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে শাহজালাল ইসলামী ব্যাংক গতকাল সাভারের বিরুলিয়ায় উঠান  বৈঠক আয়োজন করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আব্দুল করিম, রিসডা-বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. হেমায়েত হোসেন, কৃষি গবেষক ও বিজ্ঞানী কাজী গোলাম আলী সুমন এ সময় বক্তব্য দেন।

অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত