প্রায় দুই মাস বন্ধ থাকার পর দেশজুড়ে আবারও করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।
স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, ‘সুরক্ষা ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন চালু হয়েছে। শুরুর দিকে অনেক বেশি মানুষ রেজিস্ট্রেশন করতে চাইলে সার্ভারে চাপ তৈরি হয়। কিন্তু যত দিন গড়াবে সেই চাপ কমে যাবে। এবার নিবন্ধনের জন্য বয়সসীমা ৫ বছর কমিয়ে ৩৫ বছরে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি অগ্রাধিকারের তালিকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রবাসীদের যুক্ত করা হয়েছে।’
ইমোতে থাকবে সুরক্ষার সংযোগ : মেসেজিং প্ল্যাটফর্ম ইমো ব্যবহার করে কভিড টিকার নিবন্ধন করা যাবে বলে ইমোর জনসংযোগ প্রতিষ্ঠান ফোরথট পিআর জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান থেকে বলা হয়, টিকা গ্রহণ করতে পারবেন এমন ব্যবহারকারীদের রি-ডাইরেকশনের মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে নিয়ে যাবে ইমো। তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে ও তারা যে হাসপাতালে টিকা গ্রহণ করতে ইচ্ছুক তা নির্বাচনে করতে পারবেন। এরপর নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের এসএমএসের মাধ্যমে টিকাগ্রহণের সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে। এতে বলা হয়েছে, ইমোতে নতুন যুক্ত ফিচারে ‘ঊীঢ়ষড়ৎব’ ট্যাবের অধীনে ‘কভিড-১৯ ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট’ ক্লিক করে ব্যবহারকারীরা টিউটোরিয়ালও পাবেন, যেখানে দেখানো হয়েছে কীভাবে ধাপে ধাপে নিবন্ধন করা যাবে।
