শীর্ষবাছাই জকোভিচ করোনা আক্রান্ত গফ

আপডেট : ২০ জুলাই ২০২১, ০১:২৮ এএম

শুক্রবার টোকিও অলিম্পিক উদ্বোধনের পর দিন শুরু হবে গেমসের টেনিস ইভেন্ট। এবার পুরুষ এককের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ। পরের অবস্থানগুলোতে আছেন পর্যায়ক্রমে সিতসিপাস, ভেরেভ, রুবলেভ এবং বেরেত্তিনি। সপ্তম বাছাই ইতালির বেরেত্তিনি উইম্বলডনের ফাইনাল খেলেন জকোভিচের বিপক্ষে। অলিম্পিক থেকে আগেই সরে দাঁড়িয়েছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। এবার নারী একক থেকে নাম প্রত্যাহার করলেন আমেরিকান টেনিস সেনসেশন কোকো গফ। গেমস শুরুর আগে করোনা আক্রান্ত হয়েছেন তিনি। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত