সাইবার ঝুঁকি এড়াতে ২৭টি ঝুঁকিপূর্ণ তথ্য পরিকাঠামো চিহ্নিত করেছে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। এসব তথ্য পরিকাঠামোতে সেন্সর বসিয়ে তথ্যের আদান-প্রদানে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। এ লক্ষ্যে গতকাল ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার ওয়্যারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মধ্যে একটি ত্রিপক্ষীয় বিশেষ সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) ও বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার ওয়্যারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. তৌহিদুল ইসলাম।
×
