পাঁচ বছরের ক্যারিয়ারে কখনোই শোরুমের উদ্বোধনে যাননি জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী প্রথমবারের মতো গত শুক্রবার একটি শো রুমের উদ্বোধন করলেন। ‘আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন নামে এই অভিজাত বিউটি সেলুনের উদ্বোধন হয় শুক্রবার সন্ধ্যায়। রাজধানীর গ্রিন রোডের বিটিআই সেন্ট্রাল গার্ডেনের তৃতীয় তলায় বিউটি সেলুনটির দ্বিতীয় শাখা উদ্বোধন করেন বুবলী। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্র প্রযোজক টপি খান, আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা লাকীসহ অনেকে।
শবনম বুবলী বলেন, ‘একাধিক শোরুম উদ্বোধনের আমন্ত্রণ পেলেও ব্যাটে-বলে না মেলায় উপস্থিত থাকা হয়নি। টপি ভাই যখন আমাকে আমন্ত্রণ জানালেন আর না করতে পারিনি। আমার প্রথম সিনেমা বসগিরির প্রযোজক উনি। শুরুতে একটা টিম হয়ে কাজ করেছিলাম। তখন থেকেই আমাদের ভাই-বোনের মতো আলাদা বন্ডিং তৈরি হয়।’
এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা। কোনো নারী যখন স্বাবলম্বী হয়ে ঘরের বাইরে এগিয়ে যান দেখে খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টা সাধুবাদ জানাই। তার সাফল্যের ধারা বজায় থাকুক।
কর্ণধার আফরোজা লাকী জানান, নারীদের হেয়ার স্পা, কালার, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, ব্ল্যাকস্পট রিমুভ, নেইল কাটিং, মেস্তা রিমুভসহ যাবতীয় সেবা আধুনিকভাবে দেওয়া হয় আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে।
