ময়মনসিংহে ১০ শিক্ষককে সম্মাননা

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১:৩৩ পিএম

ময়মনসিংহে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১০ বরেণ্য শিক্ষককে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি।

গত শুক্রবার সন্ধ্যায় টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে বরেণ্য শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু।

সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন ড. শাহাব উদ্দীন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লে. কর্নেল ড. শাহাব উদ্দীন, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শওকত আলী, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, মাইজবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশফাক আহমেদ, অ্যাপোলো ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সহ-প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান, রুজেল শিক্ষাপল্লীর অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূরুল আল হাদী রুজেল, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল আলম, পাঠাকাটা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ বেগম নূরুন্নাহার, বকসীগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল আলম, টাঙ্গাইল ম্যাটস্রে সাবেক অধ্যক্ষ ডা. সিদ্দিকুর রহমান।

সংগঠনের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, বাংলাদেশ কারিগরি অধিদপ্তরের ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক উম্মে আফসারি জহুরা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সুবর্ণা রানী দেবনাথসহ বিভিন্ন কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত