২০২১-২০২৩ মেয়াদের জন্য ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) একটি ২৪ সদস্যের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। নিটল মোটরসের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
এইচএসটিসি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিষেক দাস সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড ড. প্রকাশ চাঁদ সাবু; কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াহেদ; বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ যথাক্রমে অনারারি সেক্রেটারি জেনারেল, অনারারি যুগ্ম মহাসচিব এবং অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ফতুল্লা ইস্পাত রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী; সিইআট একেখানের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই; বি আর স্পিনিং মিলসের মো. বজলুর রহমান; এমএকেএস এ্যাটায়াস ফারখুন্দা জাবীন খান; মেরিকো বাংলাদেশের আশীষ গৌপাল; টাটা মোটরসের মধু পি সিং; শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান; ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্টের লিয়াকত আলী ভূঁইয়া; এশিয়ান পেইন্টসের রিতেশ দোশি; রহমান শিপিং লাইনসের মো. মশিউর রহমান; মাহিন্দ্রা ও মাহিন্দ্রার রবিন কুমার দাস; দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির শ্রীকান্ত আইয়ার; আয়ন এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের (বিডি) মো. জুলফিকার শেখ; এইচএমসিএল নিলয় বাংলাদেশের নগেন্দ্র দ্বিবেদী; এয়ার টাচ লিমিটেডের মাওলানা এয়াকুব শরাফতি; এজিয়ন ল্যাবরেটরিজের অজিত কুমার; সান ফার্মাসিউটিক্যালসের (বাংলাদেশ) সঞ্জয় বসু; গালফ ওরিয়েন্ট সিওয়েজের এস কে মাহফুজ হামিদ। বিজ্ঞপ্তি
