সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২:২৬ এএম

শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ফাইন্যান্স ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক ২০২১ সালের সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। অনন্য গ্লোবাল নেটওয়ার্ক ব্যবহার করে লেনদেন এবং বিশ্বমানের পরিষেবার মাধ্যমে বাংলাদেশে ট্রেড ফাইন্যান্স স্পেসে নেতৃত্বদানকারী ভূমিকা রাখার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড এই সম্মান লাভ করে।

সম্প্রতি দেশের ১০২টি সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারী প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়। বিজয়ী বাছাইয়ের মানদ-ের মধ্যে ছিল লেনদেনের পরিমাণ, বিশ্বব্যাপী কভারেজের সুযোগ, গ্রাহক পরিষেবা, প্রতিযোগিতার মান এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার। ম্যাগাজিনের সম্পাদকীয় পর্যালোচনা বোর্ড ব্যাংক ও অন্যান্য আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর এন্ট্রি, ইন্ডাস্ট্রি অ্যানালিস্টস, করপোরেট এক্সিকিউটিভ এবং টেক-এক্সপার্টদের ইনপুটের ভিত্তিতে সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন কর্তৃক টানা দ্বিতীয়বারের মতো সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারীর অ্যাওয়ার্ড পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। গত দুই বছর সবার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। তবে আমরাও সব বাধা কাটিয়ে আমাদের ক্লায়েন্টসহ সংশ্লিষ্ট সবার পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করেছি এবং এই অ্যাওয়ার্ডটি তারই প্রতিফলন।’ বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত