শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার মুদারাবা পারপিচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ১১ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন ও ইমতিয়াজ ইউ আহমেদ; কোম্পানি সেক্রেটারি মো. আবুল বাশার, সিএফও মো. জাফর ছাদেক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
