প্রায় তিন সপ্তাহ পর করোনমুক্ত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (৯২)। নিউমোনিয়াকেও হারিয়ে দিয়েছেন তিনি।
রবিবার বিকেলে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।
কোভিডে আক্রান্ত হয়ে গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। বয়সজনিত শারীরিক পরিস্থিতির কারণে জটিলতার আশঙ্কায় সে দিনই তাকে রাখা হয় আইসিইউতে।
চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিন ধরে ভেন্টিলেশনের বাইরে রয়েছেন গায়িকা। জ্ঞানও রয়েছে তার।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, ‘লতা মঙ্গেশকর যে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন, তার সঙ্গে কথা বললাম। তিনি জানালেন, হাসপাতালে ভর্তি হওয়ার ১৫ দিন পরে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে তাকে। তিনি চোখ খুলে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। কেবল অক্সিজেন দেওয়া হচ্ছে গায়িকাকে। দুর্বলতা এবং সংক্রমণ রয়েছে তাই সময় লাগছে। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি।’
