মুকসুদপুরে সোনালী ব্যাংকের উপশাখা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৫ এএম

সোনালী ব্যাংক সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর শাখার অধীনে সরকারি মুকসুদপুর কলেজে ‘মুকসুদপুর কলেজ উপশাখা’ উদ্বোধন করেছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুবর রহমান এ উপশাখা শুভ উদ্বোধন করেন।  সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস গোপালগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার এস, এম, ওবায়দুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজ অধ্যক্ষ প্রফেসর কে, এম, কাওসার আলী, সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার’স অফিস ফরিদপুরের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত