শাহজালাল বিমানবন্দরে এমটিবির ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বুথ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪ পিএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল ডিপারচার টার্মিনাল-১ কনকোর্স হলে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বুথ উদ্বোধন করেছে। এমটিবির পরিচালক, কার্যনির্বাহী পর্ষদের চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ বুথটি উদ্বোধন করেন।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বিপিপি পিএসসি ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) পরিচালক (এভিএসইক) উইং কমান্ডার সৈয়দ আলী আজম বিপিপি, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস ও অফশোর ব্যাংকিং মো. বখতিয়ার হোসেন, হেড অব এয়ার লাউঞ্জ অ্যান্ড এইচএসআইএ বুথ মো. রজার ইবনে জামান ও হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত