আইইউবিএটিতে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৪ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) জাতীয় পতাকা অর্ধনমিত ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার  সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব, বোর্ড অব গভর্নরসের সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসিল হাসান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া এবং রেজিস্টার অধ্যাপক মো. লুৎফর রহমান। 

পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গভর্নরসের সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার,  কলেজ ও ডিপার্টমেন্টের চেয়ার, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী এবং আইইউবিএটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপরে শহীদদের স্মরণে আইইউবিএটির অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত