রান্নার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার দ্য বিগেস্ট কুকিং কম্পিটিশন ফর মাদারস’ আয়োজন করতে যাচ্ছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। এই প্রতিযোগিতার প্রথম কর্মশালা আয়োজিত হবে আজ সন্ধ্যা ৭টায়। ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, ডিপিএস এসটিএস শেফ মিনিস্টারের লক্ষ্য মায়েদের বাড়িতে শেখা রান্নার দক্ষতায় নতুন মাত্রা যোগ করা এবং ঢাকার দক্ষ শেফদের সহযোগিতায় তাদের প্রফেশনাল হওয়ার যাত্রা সহজ করা। এই আয়োজনের টাইটেল স্পন্সর ‘ম্যাগি’ এবং কো-স্পন্সর ‘বেঙ্গল মিট’। নিবন্ধন করা যাবে https://tinyurl.com/27s2c7yy লিঙ্কে। আরও বিস্তারিত মিলবে https://dpsstschefminister.com/ লিঙ্কে। বিজ্ঞপ্তি
×
