অমর একুশে বইমেলায় অনিন্দ্য প্রকাশ এনেছে মাহতাব হোসেনের নতুন উপন্যাস ‘দিলরুবা'। প্রচ্ছদ এঁকেছেন তৌহিন হাসান।
‘দিলরুবা’ মাহতাবের পঞ্চম উপন্যাস, যা মূলত এক উদীয়মান সংগীতশিল্পীর জীবনের গল্প। মেলায় বইটি পাওয়া যাচ্ছে ২৫ নম্বর স্টলে। এছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও সংগ্রহ করা যাবে।
উপন্যাসের বিষয় নিয়ে মাহতাব বলেন, ‘শোবিজ জগৎটা ঝলমলে ও রঙিন। এ কারণে সহজেই মানুষের মনোযোগ আকর্ষণ করে। কিন্তু এরও রয়েছে কুৎসিত দিক, যার ভুক্তভোগী হয় অনেক নারী। আবার ঝলমলে শোবিজ আলোকময় করে তোলে কোনো কোনো নারীকে। তেমনই একজন নারীর জীবনের গল্প- দিলরুবা।’
