মেলায় জয়শ্রী দাসের গল্পের বই ‘বিবর্ণ নয়নতারা’

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৪:৪৫ পিএম

বইমেলায় প্রকাশ হয়েছে জয়শ্রী দাসের প্রথম গল্পের বই ‘বিবর্ণ নয়নতারা’। এর আগে তার চারটি উপন্যাস প্রকাশ হয়েছে।

বইটি প্রকাশ করেছে সিঁড়ি প্রকাশন, দাম ২০০ টাকা। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি।

সংকলিত গল্প সম্পর্কে জয়শ্রী দাস বলেন, ‘এটি আমার প্রথম গল্পের বই। এই বইয়ের ২১টি গল্পে রয়েছে। গল্পগুলো প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকার সাহিত্যপাতায় প্রকাশ হয়েছে। জীবনভিত্তিক বর্তমান সমাজের গল্পের। নারীদের অবস্থান সমাজে কোথায়, নারী-পুরুষ সম্পর্ক, প্রকৃতি, মানুষের মনোজগৎ নিয়ে গল্পগুলো লেখা হয়েছে। প্রতিটি গল্পে ভিন্নতা আছে। গল্পগুলো পড়ে পাঠকদের মনে নাড়া দেবে।’

‘বিবর্ণ নয়নতারা’ বইটি পাওয়া যাচ্ছে মেলার সিঁড়ি প্রকাশনের ৬১ নম্বর স্টলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত