এসআইবিএল সিকিউরিটিজের নতুন এমডি আবদুল হান্নান

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:৫৫ পিএম

আবদুল হান্নান খান এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি ২০১৭ থেকে একই ব্যাংকে এসইভিপি ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও কোম্পানি সচিব,  মানবসম্পদ বিভাগের প্রধান এবং ব্র্যান্ডিং ও মার্কেটিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে আল-বারাকা ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত