বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কৌশলপত্র জাতিসংঘে

আপডেট : ০৮ মে ২০২২, ০২:৪৬ এএম

বাংলাদেশে উদ্ভাবনের সংস্কৃতি ও ডিজিটাল রূপান্তরকে শক্তিশালী করতে ডিজিটাল কৌশলপত্র ২০২২-২৫ প্রণয়ন করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। গতকাল শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে বাংলাদেশ ডিজিটাল রূপান্তর শক্তিশালীকরণবিষয়ক কৌশলপত্র উপস্থাপন করেন ইউএনডিপির চিফ ডিজিটাল অফিসার রবার্ট ওপ এবং ডিজিটাল পলিসি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপের প্রধান ইয়োলান্ডা মা। খবর বাসস

বৈঠকে ইউএনডিপি, আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হাইটেক পার্ক কর্র্তৃপক্ষ এবং এটুআই যৌথভাবে এজেন্সি টু ইনোভেট এবং ডিজিটাল লিডারশিপ একাডেমি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে ডিজিটাল মান, নির্দেশিকা, নীতি এবং আইনের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটুআইয়ের সাফল্যের ভিত্তিতে ডিজিটাল সরকার ও অর্থনীতিতে বাংলাদেশ এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারকল্পে একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত পোষণ করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী ইউএনডিপির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ক্লেয়ার ভ্যান ডের ভেরেনের সঙ্গে বৈঠক করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত