৮০ শতাংশ ইলেকট্রিক্যাল পণ্য দেশে তৈরি হচ্ছে

আপডেট : ১৫ মে ২০২২, ১২:৪৬ এএম

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, একসময় আমাদের ইলেকট্রিক্যাল পণ্য আমদানি করতে হতো। এখন ৮০ শতাংশ পণ্যই দেশে তৈরি হচ্ছে। এসব পণ্য রপ্তানি করতে হলে যথাযথ মান নিশ্চিত করতে হবে।  

গতকাল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস মার্চেন্ডাইজ শীর্ষক এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন।  এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জসিম উদ্দিন বলেন, এক সময় ইলেকট্রিক্যাল পণ্য আমদানি করতে হতো আমাদের। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস খাতের প্রসারের জন্য কমপ্লায়ান্স একটি বড় ইস্যু। মানসম্মত পণ্য তৈরি করতে পারলে বিশ্ববাজারে ইলেকট্রিক্যাল পণ্য পৌঁছে দেওয়া সম্ভব বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, ছোট ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে নীতিমালা  তৈরিতে সহযোগিতা করতে হবে আমাদের। শুধুমাত্র নিজস্ব ব্যবসার উন্নতি হিসাব না করে পুরো খাতের উন্নয়নে কাজ করতে হবে আমাদের। এসময় ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠায় জোর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মো. জসিম উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত