হ্যাটট্রিকে নতুন চুক্তি উদযাপন এমবাপের

আপডেট : ২২ মে ২০২২, ১১:৩৩ পিএম

পিএসজির সঙ্গে নতুন চুক্তি হ্যাটট্রিক করে উদযাপন করলেন কিলিয়ান এমবাপে। মেৎসের বিপক্ষে শনিবার রাতে তার তিন গোল সঙ্গে নেইমার আর ডি মারিয়ার একটি করে গোলের সম্মিলনে ৫-০ এ লিগের শেষ ম্যাচ জিতেছে পিএসজি।

ম্যাচের আগে ২০২৫ লেখা জার্সি হাতে যখন ঘোষণা দিলেন এমবাপে ‘আমি প্যারিসেই থাকছি’। ৩৫ ম্যাচে ২৮ গোল নিয়ে টানা চতুর্থবার লিগ ওয়ানের সেরা গোলদাতা হলেন এমবাপে। এছাড়া অ্যাসিস্ট ১৭টি। এমন পারফরমেন্সের কারণেই বার্ষিক ১৫ কোটি ইউরো বেতন, সঙ্গে ৩০ কোটি ইউরো বোনাসে তিন বছরের চুক্তি করল পিএসজি এমবাপের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত