ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দুই যুবক আটক

আপডেট : ২২ মে ২০২২, ১১:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কলেজছাত্রীর অশ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ থেকে তাদের আটক করা হয়। আটক দুই যুবক হলেন, রাজু হোসেন (২২) ও অটোরিকশাচালক জনি হাসান (২৪)।

কলেজ শিক্ষার্থীরা জানান, কলেজে আসার জন্য দুই ছাত্রী উপজেলার লাহেড়ী হাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। গাড়ি চলন্ত অবস্থায় ছাত্রীর পাশে বসে থাকা রাজু এক ছাত্রীর শরীরে হাত দেয় এবং তার বন্ধু অটোচালক জনি উত্ত্যক্ত করে। অটোরিকশাটি কলেজ গেটে এসে পৌঁছালে ছাত্রীটি চিৎকার দিয়ে সহপাঠীদের সাহায্য চায়। এ সময় কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত দুজনকে আটক করে কলেজ কর্তৃপক্ষের কাছে নিয়ে যায়। পরে খবর দিলে পুলিশ এসে ওই দুজনকে থানায় নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত