কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যের কারাদন্ড

আপডেট : ১২ জুন ২০২২, ১১:৫০ পিএম

কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহনাজ আক্তারকে রাতে বাসায় ফেরার পথে রাস্তায় নাজেহাল করার ঘটনায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে ছয় মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দ-িত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো তরিকুল (২০), ইমন (১৮), রাতুল মিয়া (১৯), নয়ন (১৯) ও উৎসব মিয়া (১৮)। তাদের সবার বাড়ি মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত