রূপগঞ্জে পিস্তল গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৮ জুন ২০২২, ১১:৩৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিস্তল, দুটি গুলিসহ রনি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানার পুলিশ।

গতকাল শনিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা।

রূপগঞ্জের ওসি এ এফ এম সায়েদ জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রনির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে রনির দেহ তল্লাশি করে আমেরিকার তৈরি একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত