পদ্মা সেতু নির্মাণে বিএনপির অবদান রয়েছে : ফখরুল

আপডেট : ২৫ জুন ২০২২, ১২:১২ এএম

বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধনী ক্ষণের আগে পদ্মা সেতু নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদ্মা সেতু নিয়ে বিএনপির অবস্থানের বিষয়ে সরকার ভুল ব্যাখ্যা দেয় দাবি করে গতকাল শুক্রবার তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘সরকার বলে বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছে। এসব বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পদ্মা সেতু তৈরিতে সরকার যে দুর্নীতি করেছে আমরা তার বিরুদ্ধে কথা বলেছি। এখানে যে দুর্নীতি হয়েছে তা দেশে-বিদেশে সবাই জেনে গেছে। সরকারের মন্ত্রী-এমপিসহ বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিরা বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করছেন। দেশি-বিদেশি বিভিন্ন মিডিয়ায় এসব দুর্নীতির রিপোর্ট প্রকাশিত হয়েছে।’

পদ্মা সেতু তৈরিতে বিএনপির অবদান রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পদ্মা সেতু তৈরির কাজ শুরু করেন। তখন জাপানের ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি (জাইকা) পদ্মা সেতুর পূর্ণাঙ্গ ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করে। এতে বলা হয় মাওয়া ও জাজিরা প্রান্তে সেতুটি হলে খরচ কম হবে এবং লাভজনক হবে। ২০০৪ সালের ৩ মার্চ এই রিপোর্টটি সরকারের কাছে উপস্থাপন করা হয়েছিল। তার কপি আমাদের কাছে রয়েছে। এটা হচ্ছে ইন্টারিয়ম রিপোর্ট অন দ্য ফিজিবিলিটি স্টাডি অব পদ্মা ব্রিজ।’

তৎকালীন বিএনপি সরকারের ফিজিবিলিটি রিপোর্টের ওপর ভিত্তি করেই বর্তমান আওয়ামী লীগ সরকার পরবর্তীকালে পদ্মা সেতুর কাজ এগিয়ে নেয় দাবি করে তিনি বলেন, ‘পদ্মা সেতুর জন্য ব্যয় ধরা হয়েছিল সাড়ে ৮ হাজার কোটি টাকা। এই টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক ও জাইকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত