ছিনতাইকারীর ছুরিকাঘাতে এএসআই আহত

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১১:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে হারুন অর রশীদ নামে সদর থানার এক এএসআই আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ২টার দিকে জেলা শহরের পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত হারুনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জুনায়েদ আহমেদ (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম জানান, গতকাল দুপুরে পৈরতলা কাওয়ালিহাটি এলাকায় তিন ছিনতাইকারীকে ধরতে যায় পুলিশের একটি দল। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও জুনায়েদ নামে এক ছিনতাইকারী এএসআই হারুনকে ছুরিকাঘাত করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত