ব্র্যাক ব্যাংকের ‘তারা’ গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে ওয়ান্ডার ওম্যান

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১১:০৩ পিএম

নারীকেন্দ্রিক ট্র্যাভেল কোম্পানি ‘ওয়ান্ডার ওম্যান’-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির অধীনে উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ (ঞঅজঅ) ডেবিট ও ক্রেডিট কার্ডের গ্রাহকরা ওয়ান্ডার ওম্যানের কাছ থেকে বিনামূল্যে একটি ভ্রমণ কনসালটেশন সার্ভিস উপভোগ করবেন। সঙ্গে সার্ভিস চার্জে ১০ শতাংশ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণে ৭ শতাংশ পর্যন্ত এবং ওয়ান্ডার ওম্যান সামগ্রীতে ১০ শতাংশ ছাড় পাবেন।  ব্র্যাক ব্যাংকের মাস্টারকার্ড ‘তারা’ ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের গ্রাহকরা ওয়ান্ডার ওম্যান ট্রাইব কার্ডে ২৫ শতাংশ ছাড় পাবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত