চ্যাম্পিয়ন সিলেট

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৪৪ এএম

সবচেয়ে এগিয়ে ছিল বরিশাল। অথচ শেষ রাউন্ডে জয়ের ব্যবধানে এগিয়ে ট্রফি জিতল সিলেট। নারী জাতীয় লিগে কাল শেষ রাউন্ডে বড় ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করেছে সিলেট বিভাগ। নিজেদের ম্যাচে ঢাকা বিভাগকে ২৩ রানে হারিয়েছে সিলেট। অপর ম্যাচে রংপুরের বিপক্ষে ৭ রানে জিতলেও শিরোপা নিতে পারেনি বরিশাল। শেষ রাউন্ডে বৃষ্টির কারণে দুই ম্যাচ হয়নি। বিকেলের ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৪ রান তোলে বরিশাল। নিগার সুলতানা জ্যোতি ৪৩ বলে ৪৯ রান করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত