জাপানিজ ইসুজু ট্রাকের তিনটি নতুন মডেল আনল উত্তরা মোটরস

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৮ এএম

বাংলাদেশে জাপানিজ কমার্শিয়াল ভেহিকল ব্র্যান্ড ইসুজুর একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লি. সম্প্রতি বাজারে নিয়ে এলো ১.৫ টন (ইসুজু এনএলআর ৫৫ই  ও ইসুজু এনএলআর ৫৫এইচ) ও তিন টন (ইসুজু এনএমআর ৫৫এইচ) পেলোডের তিনটি নতুন মডেলের ইসুজু ট্রাক। 

উত্তরা মোটরসের চিফ অপারেটিং অফিসার (ইসুজু) কর্নেল  (অব.) মোহাম্মদ ফারুক ইয়া আযম, জেনারেল ম্যানেজার (সেলস) মেজর (অব.) আলিমুর রহমান, জেনারেল ম্যানেজার (সার্ভিস) মো. মতিয়ার রহমান ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সার্ভিস) মো. সাজ্জাদুল আলম যৌথভাবে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত উত্তরা সার্ভিসেস লিমিটেডে নতুন মডেলের ট্রাকগুলোর উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত