আইএফআইসি ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দিলেন গীতাঙ্ক দেবদীপ দত্ত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩১ এএম

আইএফআইসি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং এসএমই অ্যান্ড রিটেইল-এর চিফ বিজনেস অফিসার হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন গীতাঙ্ক দেবদীপ দত্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রিপ্রাপ্ত গীতাঙ্ক ১৯৯৫ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর একে একে তিনি স্ট্যান্ডার্ড চার্র্টার্ড ব্যাংক, মাস্টারকার্ড বাংলাদেশ এবং এইচএসবিসি বাংলাদেশ-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সঙ্গে ব্যবসায়িক নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি মালদ্বীপ ইসলামিক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এবং পেমেন্ট কৌশল উন্নয়নের জন্য একজন কনসালটেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত