বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস
কর্র্তৃপক্ষ। ৩০ মাসের বিল বাকি থাকার কারণ দেখিয়ে গতকাল সোমবার দুপুরে তিতাস গ্যাসের ধানমন্ডি জোন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গয়েশ্বরের শের-ই বাংলা রোডের বাসায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে। তিতাস গ্যাস কর্র্তৃপক্ষের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় সাতটি ডাবল বার্নারের চুলা ব্যবহারের জন্য বকেয়া বিল ছিল ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। এর পর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দীর্ঘ ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন।
