টি১০-এ সাকিবের সঙ্গী সোহান-মৃত্যুঞ্জয়

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৫২ পিএম

বিতর্কিত টি-১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। সোমবার রাতে আবুধাবিতে হয়ে যাওয়া প্লেয়ার্স ড্রাফটে দুজনকেই দলে নিয়েছে বাংলা টাইগার্স। যেখানে আগে থেকেই আছেন সাকিব আল হাসান, মোহাম্মদ আমির ও এস শ্রীশান্থ। তিনজনই অক্রিকেটীয় কান্ডে শাস্তি পেয়েছেন।

বাংলাদেশের আরও দুই ক্রিকেটার দল পেয়েছেন এবারের টি-১০ লিগে। টিম আবুধাবি দলে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে আর ডেকান গ্ল্যাডিয়েটর্স নিয়েছে তাসকিন আহমেদকে। তবে দল পেলেও শেষ পর্যন্ত তারা খেলতে পারবেন কি-না তা নিয়ে আছে প্রশ্ন। কারণ ২৩ নভেম্বর-৪ ডিসেম্বর এই লিগের সময়ে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের। সেক্ষেত্রে হয়তো এ ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেবে না বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত