বগুড়ার নন্দীগ্রামে বাল্যবিয়ে করার অপরাধে ইব্রাহীম আলী (২২) নামে এক তরুণকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত বর ইব্রাহীমকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে। দন্ডিত ইব্রাহীমের বাড়ি নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর গ্রামে।
শিফা নুসরাত জানান, ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার নামে এক বালিকাকে বাল্যবিবাহ করার অপরাধে বর ইব্রাহীম আলীকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।
