ঝালকাঠির নলছিটিতে কবির হাওলাদার (৩৮) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুশঙ্গল ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন করে স্থানীয়রা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কুশঙ্গল ইউপির চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কবিরের ছেলে আরিফ হাওলাদার, চাচতো ভাই শহিদুল ইসলাম হাওলাদার, স্থানীয় বাসিন্দা মুসা প্রমুখ। হত্যাকা-ের আট দিন পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
গত ৮ অক্টোবর উপজেলার দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘিরপাড় থেকে কবিরের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা কবিরকে শ্বাসরোধ করে হত্যার পরে লাশ দীঘিরপাড়ে ফেলে রাখা হয়। কবির পূর্ব সরমহল গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে। তিনি বড়শি দিয়ে সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।
