কুড়িগ্রামে নদীভাঙন প্রতিরোধের দাবি

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০১:২২ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধ ও তীররক্ষা বাঁধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার উপজেলার তিলাই ইউনিয়নের ২ ও ৪ নম্বর ওয়ার্ডের চরবটতলা দুধকুমার নদের পূর্বপাড়ে ভাঙনে ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ায় এর প্রতিরোধে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে সহস্রাধিক মানুষ অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন, স্থানীয় আবদুল গফুর, জামাল উদ্দিন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, নদের ভাঙনে শতশত বাড়িঘর ও ফসলি জমি, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা নদে চলে গেছে। তাই দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত