সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে বেক্সিমকোকে হারিয়ে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই চমক দেখিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। ‘ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাব লিমিটেড’-এর উদ্যোগে রাজধানীর বনানীর বিডব্লিউডিবি অফিসার্স কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে ছন্দময় ফুটবল উপহার দিয়ে এই গৌরব ছিনিয়ে আনে তারা। অনুপ্রেরণাদায়ী এ সাফল্যে আধুনিক হামদর্দ বাংলাদেশের রূপকার ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া অংশগ্রহণকারীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, সেবায় যেমন অগ্রগামী হামদর্দ পরিবার, তেমনি প্রমাণিত হলো ক্রীড়াঙ্গনেও শ্রেষ্ঠ এই প্রতিষ্ঠান। বিজয়ী দল চ্যাম্পিয়নের ট্রফিটি বাংলামোটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ে নিয়ে এলে ছড়িয়ে পড়ে বিপুল উচ্ছ্বাস ও আনন্দ।
×
