পাবনায় প্রতিপক্ষের গুলিতে চরমপন্থি খুন

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১:১৬ পিএম

পাবনার আটঘরিয়ার একদন্ত এলাকায় গুলি করে আবু মুছা (৪০) নামের একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি নিহত মুছা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের সদস্য ছিলেন। কয়েক বছর আগে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তিনি একদন্ত ইউনিয়নের চাঁচকিয়া দিয়ারপাড়ার ওলিউল্লাহর ছেলে।

একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল জানান, গতকাল বুধবার বিকেলে একদন্ত ওলির মোড়ে একটি চা দোকানের পেছনে ক্যারাম খেলছিলেন মুছা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে অতর্কিতে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে চরমপন্থি সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত