‘মুক্তচিন্তার’ ব্লগারের স্ত্রীকে হুমকির অভিযোগ

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম

গণজাগরণ মঞ্চের কর্মী ও মুক্তচিন্তার ব্লগার ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের স্ত্রী তাসলিমা আক্তারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে তাসলিমা আক্তার গত ৩ নভেম্বর গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে তাসলিমা আক্তার বলেছেন, বেশ কিছু দিন ধরে অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে ফোন করে আমাকে অশ্লীল ভাষায় গালাগাল ও আমার স্বামী দেশে আসলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। 

ব্লগার এনামুলের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, গত ২৬ অক্টোবর তিনি ঢাকার উত্তরা থেকে টঙ্গীর বাসায় ফেরার পথে টঙ্গী স্টেশন রোডে তিন যুবক রিকশা থেকে নামানোর চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা সটকে পড়ে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামীকে খুঁজে না পেয়ে  সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। মত প্রকাশের কারণে আমার স্বামীকে জীবন বাঁচাতে ঘর ছাড়তে হয়েছে। এর আগে এনামুল হককে গাড়িচাপা দিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।

অভিযোগে তিনি আরো বলেন, অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে ফোন কলে হুমকি দিয়ে বলা হয়, ‘তোর স্বামী এনামুলকে পেলে দেখে নেওয়া হবে কীভাবে সংসার করিস’। এতে আমি ও আমার পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত