প্রতিযোগিতা কমিশনের নতুন চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০২:০০ এএম

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদ উল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন পদে থাকবেন তিনি।

প্রদীপ রঞ্জন চক্রবর্তী পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ছিলেন। পরে তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসরে যান। বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা প্রদীপ রঞ্জন ৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত